বাংলাদেশের সাম্প্রতিক একটি ঘটনা আমাকে বেশ আলোড়িত করেছে। সেটা হচ্ছে 'ডুল্যান্সার' নামক একটি প্রতিষ্ঠানের উত্থান এবং তাতে বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুনীর সময় ও অর্থ অপচয় করা। ডুল্যান্সার অবশ্যই একটি প্রতারক প্রতিষ্ঠান। আমার কথা তা নিয়ে নয়। আমার বিস্ময় ছিল সামান্য কিছু টাকার জন্য মানুষ কি পরিমান সময় নষ্ট করে। অ্যাড-এ ক্লিক করো ও যৎসামান্য টাকা উপার্জন কর, মাসে যা এমন কি ৩০০০ টাকাও হয় না!
ব্যাপারটা খুবই হতাশাজনক। আমি ডুল্যান্সার সম্পর্কে জানার পর বাংলা ভাষায় অনলাইনে টাকা উপার্জন করার ব্যাপারে ভাল কোন সাইট বা ব্লগ আছে কিনা তা খুঁজে দেখলাম এবং হতাশ হলাম। বেশিরভাগ ক্ষেত্রে কিছু ধান্দাবাজ পিটিসি কোম্পানিকে প্রোমোট করার চেষ্টা করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে অডেস্ক এ ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা দেখলাম অনেক। আপনি কি জানেন অডেস্ক-এ আপনি কতো সস্তায় শ্রম বিক্রি করেন? আমরা নিজেরা হয়তো শোষিত হতে ভালবাসি।
এ্ইসব হতাশা থেকে সিদ্ধান্ত নিলাম আমি যতোটুকু জানি তা মানুষজনের সংগে শেয়ার করার চেষ্টা করবো। সেই শেয়ার করার প্লাটফর্ম হিসেবে টাকশাল-এ উৎপত্তি। এখন প্রশ্ন থাকে আমি কে শেয়ার করার। আমি একজন খুবই সাধারণ মানুষ। তবে ইন্টারনেট থেকে টাকা উপার্জনের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে, যেহেতু গত ৪ বছর ধরে আমি এই ব্যাপারে পড়াশোনা ও চেষ্টা করে যাচ্ছি। আমার একাডেমিক পড়াশোনাও ডিজিটাল মার্কেটিং নিয়ে।
যাই হোক, এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে শেখা ব্যাপারগুলো শেয়ার করবো। তবে এই ব্লগে অনেক বিষয়ে আলোচনা করা হবে না। আগে দেখি কি কি নিয়ে আলোচনা হবে না:
১. পিটিসি সাইট
২. স্ক্যাম করা
৩, হ্যাকিং টুলস বা টেকনিক
৪. পর্নোগ্রাফি থেকে টাকা উপার্জন
৫. কারো ব্যক্তিগত সমস্যা
৬. অনলাইন-এ টাকা উপার্জন ব্যতীত অন্য যে কোন বিষয় যেমন: ধর্ম, রাজনীতি ইত্যাদি।
এবার আসি কি কি নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে:
১. ইন্টারনেট ব্যবহার করে কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায়
২. প্রযুক্তির খবর
৩. নতুন কোন আইডিয়া নিয়ে আলোচনা
৪. এফিলিয়েট মার্কেটিং
৫. নিচ মার্কেটিং (niche marketing)
৬. সঠিক পদ্ধতিতে ফ্রীল্যান্সিং
৭. কন্টেন্ট তৈরি ও ব্যবস্থাপনা
এছাড়াও প্রয়োজনের ভিত্তিতে নানা আলোচনা হবে। টাকশাল আপনাদের নিয়মিত মেইল করে ইবুক, টুলস, পরামর্শ, তথ্য ইত্যাদি পাঠাবে তবে সেজন্য আপনাকে টাকশালের মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করতে হবে। লিস্টে সাবস্ক্রাইব কর তেনিচে আপনার ইমেইল ঠিকানা দিয়ে সাবস্ক্রাইব করুন।
তো আপাতত এইটুকু। টাকা বানানোর কারখানা টাকশাল-এ স্বাগতম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন